রাঙামাটির খবর ডেক্সঃ- এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,অনিবার্য কারনবশতঃ সাজেক ভ্যালির সকল পর্যটক গতকাল ১১অক্টোবর ২০২৬ রবিবার সন্ধ্যা ৬টা হতে আগামী ১৩ অক্টোবর ২০২৬ বিকাল ৫টার মধ্যে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা গেল।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক প্রজ্ঞাপনে সকল পর্যটক নিজ নিজ গন্তব্য স্থানে চলে যেতে এ আদেশ জারি করা হয়েছে। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
জেলা প্রশাসক বলেন, রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্ভুক্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকিবে।

মন্তব্য করুন