রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় স্বজনহারা ও অসহায় এক বৃদ্ধা নারীর পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
বৃদ্ধার দৈনন্দিন জীবনযাপনের কষ্টের কথা জানতে পেরে তাঁর জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রী পাঠিয়ে ছেন তিনি। বুধবার রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃদ্ধার বাড়িতে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেয় সহায়তা সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ওদৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী ছিল। সামগ্রীগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনহারা ওই বৃদ্ধা। এ সময় তিনি সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খান বলেন,“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। স্বজনহারা এই বৃদ্ধার কষ্টের কথা জানতে পেরে নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় খাদ্য ওনিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান,তাহলে অনেক মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে বলা হয়,সমাজের অসহায়,দরিদ্র, স্বজনহারা ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। মানুষের বিপদের সময়ে পাশে থাকাই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।
স্থানীয়রা জানান, স্বজনহারা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে নানা অসুবিধার মধ্যে জীবনযাপন করছেন। তাঁর মতো অসহায় মানুষের পাশে নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে জীবনযাপনের কষ্ট অনেকটাই কমে আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িক সহায়তা নয়,ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়াবেন এবং তাঁর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এগিয়ে আসবেন।

মন্তব্য করুন