রাঙামাটির খবর ডেক্সঃ- বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি,হেডম্যান,কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোনের উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে দিঘলছড়ি আর্মি ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব নেতৃবৃন্দসহ মোট ১০৫ জন অংশগ্রহণ করেন।
সভায় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে এলাকার সার্বিক পরি স্থিতি ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার স্থিতিশীলতা রক্ষা, পার স্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও, তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদ ক্ষেপ গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জন সম্পৃক্ত তামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা স্থানীয় জন গণের পাশে দাঁড়ানো এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলা দেশ সেনাবাহিনীর অব্যাহত ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিলাইছড়ি জোন ভবিষ্যতেও স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা সুদৃঢ়করণ এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

মন্তব্য করুন