বাঘাইছড়ি(সাজেক)প্রতিনিধিঃ- ‎রবিবার সকাল ৬টা থেকে গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কাবর্বারি এসোশিয়েসন’এর ডাকা অবরোধ  ২শর্তে ২দিনের জন্য স্থগিত করেছে অবরোধকারীরা। সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটক এবং বাঘাইহটি থেকে সাজেক ভ্যালিতে রওনা হওয়া প্রায় ২হাজারের অধিক পর্যটকের  আটকে পড়াকে বিবেচনায় নিয়ে ২দিনের জন্য অবরোধ স্থগিত করা হলো। ফলে যারা সাজেক যাচ্ছেন তারা সাজেক যাবেন আর যারা সাজেক থেকে খাগড়াছড়ি যাচ্ছেন তারা খাগড়াছড়ি চলে যাবেন। দীর্ঘ ৩ঘন্টা ধরে সড়ক অবরোধে জিম্মি ছিলেন ২ হাজার পর্যটক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উদ্বার হন তারা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতা নতুন জয় চাকমা বলেন, ২টি শর্তে আমরা ২দিনের জন্য অবরোধ স্থগিত করেছি। (ক) আইনশৃঙ্খলাবাহিনী অভিযানের মাধ্যমে সাজেক এলাকা জেএসএস সন্ত্রাসীদের সরিয়ে নিতে হবে (খ) স্থানীয়দের পূর্ণ নিরাপত্তার এবং তল্লাশি বন্ধ করতে হবে। শর্তে মতে এসব দাবি পূরণ করতে ব্যর্থ হলে ২দিন পর ফের অবরোধ যথা নিয়মে চলবে।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধকারীদের দাবির মূখে শর্ত সাপেক্ষে ২দিনের জন্য অবরোধ স্থগিত করা হয়েছে। সাজেক থেকে নেমে যাওয়া এবং সাজেকে ডুকছে এরকম ২হাজার পর্যটক বাঘাইহাট এলাকার উজো বাজার এলাকায় আটকে ছিল। ৩ঘন্টার পর অবরোধ কারীদের সাথে সমন্বয় করে সমাধানে আসে। এসময় আইনশৃঙ্খলাবাহিনী,পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য,গত প্রায় দুই সপ্তাহ ধরে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং এলাকার আশেপাশে অবস্থান নিয়ে এলাকার সাধারণ জনগণকে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে তুলে ধরেন।

এদিকে রাঙমাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ শনিবার সন্ধ্যা ৬ হতে সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক চলাচলে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ভ্যালি ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হলো।