খাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’-এর শেয়ারহোল্ডার ম্রাসা থোয়াই মারমাসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অতিথি লিমিটেডের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের কার্যক্রমবিষয়ক ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি ডটকম’-এর শেয়ারহোল্ডার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা, রুমেল মারমা, ক্যরী মগ, শান্তি প্রিয় চাকমা, নারায়ণ ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাছলিমা আক্তার সিমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর চট্টগ্রাম কার্যালয়ের বিডিএম ও ইডিও রফিকুল ইসলাম, এজিএম আবদুল কাদের, ইমরান হোসেন আকাশ, উদ্যোক্তা ও সেলস ম্যানেজার অলক চাকমা, বিডিএম ও ইডিও এস এম জাহিদুল আলম, নূরনবী, হারুনূর রশীদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের মতে, অনলাইনভিত্তিক সেবা মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পর্যটনসমৃদ্ধ খাগড়াছড়িতে হোটেল ও রিসোর্ট বুকিংসহ বিভিন্ন সেবা সহজলভ্য হলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হতে পারেন। ‘অতিথি ডট কম’ একটি অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে হোটেল, রিসোর্ট, পরিবহন, খাবার, অ্যাপার্টমেন্টসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি টেলিমেডিসিন ও অন্যান্য সেবার বিষয়ও প্ল্যাটফর্মটির প্রচারণায় উল্লেখ রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উপস্থিত জেলা পরিষদের সদস্য বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে অতিথি লিমিটেডের কার্যক্রম ও বুকিং প্ল্যাটফর্মের বিভিন্ন দিক ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়।