বিলাইছড়ি,(রাঙামাটি)প্রতিনিধিঃ- তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ,খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর ইউনিয়ন ভিত্তিক একক ও দলগত ইভেন্টের বাছাই কার্যক্রম অনু ষ্ঠিত হয়েছে।

শনিবার (২১নভেম্বর) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপীএ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার তিনটি ইউনিয়ন—১নম্বর বিলাইছড়ি,২নম্বর কেংড়াছড়ি ও ৩নম্বর ফারুয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, দাবা, কাবাডি ও দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ইউনিয়নভিত্তিক খেলোয়াড় বাছাই ও দল গঠনের কার্যক্রম পরিচালনা করা হয়।এতে স্থানীয় ক্ষুদেও তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের মতে,এ ধরনের ক্রীড়া আয়োজনেরমাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলো য়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন,উপজেলা মেডিকেল অফিসার ডা.ইমানুর রহমান আরাফাত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,উপজেলা স্পোর্টস একাডেমির হেড কোচ অতীশ দীপংকর চাকমা,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ষক প্রণব কান্তি নাথ এবং ফারুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমেল তঞ্চঙ্গ্যা।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা,অরুন তঞ্চঙ্গ্যা,পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা,জ্ঞানেন্দুবিকাশ চাকমা, লুক্ষীপুরী তঞ্চঙ্গ্যা,টিং টিং নু মার্মা,প্রবীণ তঞ্চঙ্গ্যা ও শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা,বিভূতি ভূষণ চাকমাসহ সংশ্লিষ্ট ইউ নিয়ন পরিষদের প্রতিনিধি,আয়োজক, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি বর্গ, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।