রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলার উন্নয়নে অতিরিক্ত পর্যাবেক্ষণকারী এবং ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে িরাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সাজেকবাসীর উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
‎
‎বুধবার রাতে সাজেকের ত্রিপুরা জনগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতির মাধ্যমে জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে পার্বত্য প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। তখন ত্রিপুরা সাজে পরিবেশিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। মীর হেলাল রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


‎
‎এ-সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা(উপসচিব)খোন্দকার রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, সাজে কের স্থানীয় লোকজন, হেডম্যান,কাবর্বারিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মীর হেলাল উদ্দিন সাজেকবাসীর কল্যাণে ব্যাপক উন্নয়নের কথা বলেন।