সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে গতকাল শনিবার রাতে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফেরার পথে ভায়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই,বোন,মামাসহ চারজনের লাশ রবিবার রাতে পৃথক পৃথম জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে আজ রবিবার দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যার দিকে নিহত চারজনের লাশ পৃথক অ্যাম্বুলেন্সে করে ঈদগাঁওয়ে পৌছালে প্রিয় স্বজনদের চির বিদায় জানাতে শেষ বারের মত একনজর দেখতে নিহতদের বসতঘরে হাজারো এলাকাবাসী ভীড় জমাতে শুরু করে। বিশেষ করে একই পরিবারের নিহত তিনজনের স্বজনদের বুকফাটা আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।তাদের আহাজারিতে এলাকার হাজারো মানুষ এবং জানাজায় অংশগ্রহণ করা মুসল্লীরা চোখের পানি ধরে রাখতে পারেনি।
প্রথমে এশার নামাজের পর নিহতের এলাকার প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীর মোস্তাক আহমেদের পুত্র তিন সন্তানের জনক নোহা চালক হাসান মাহমুদ মুন্নার। জানাজা পূর্ব স্থানীয় চেয়ারম্যানসহ মান্য গণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এরপর স্থানীয় কবরস্থান মাঠে জানাজা হয় একই পরি বারের নিহত তিনজনের মধ্যে দূর্ঘটনায় গুরুতর আহত ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মনজুর আলমের কলেজ পড়ুয়া কন্যা মিমতাহর।
সর্বশেষ রাত সোয়া ৯টার দিকে ঈদগাহ হাইস্কুল মাঠে হাজারো মুসল্লীর চোখের পানিতে জানাজা অনুষ্ঠিত হয় একই পরিবারের অপর দুই নিহত উক্ত মনজুর আলমের একমাত্র পুত্র সন্তান নিয়াজ মোর্শেদ ও তার আহত স্ত্রী নিলুফার ইয়ামিনের ভাই এম ফেরদৌস আলম ফিরোজ এর। জানাজা পূর্ব নিহতদের স্বজন ও মান্যগণ্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন।
নিহতদের গুরুতর আহত চিকিৎসাধীন মা এবং বাবা জানেনা, তাদের দুই সন্তান নিয়াজ মোর্শেদ ও কন্যা মিমতাহ এবং ভাই এম ফেরদৌস আলম ফিরোজ মারা গেছেন এবং তাদের দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দিনের বিয়ের আনন্দ কয়েক ঘন্টার ব্যবধানে রাতে মর্মান্তিক দুর্ঘটনায় বিষাদে পরিণত হয়। হাসপাতালে কাতরানো আহত মা-বাবা জানেনা তাদের সন্তানদের ভাগ্যে কি ঘটেছে। দুই সন্তান এবং ভাইকে শেষ বিদায় জানাতে পারলো না তারা।
প্রসঙ্গতঃ শনিবার দিনে চট্টগ্রামের এক অভিজাত হোটেলে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মনজুর আলমের কন্যা ফাহিম এর সাথে বাঁশখালীর এক যুবকের পূর্ব নির্ধারিত বিয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিয়ে শেষে রাতে পরিবারের সদস্যরা নোহাযোগে ঈদগাঁওয়ে ফেরার পথে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের কর্ণফুলী কলেজ গেইট এলাকায় পৌঁছা মাত্রই একটি কভারভ্যানের আচমকা ইউটার্ন ধাক্কায় নোহাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন এবং পরে হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়।
নিহতরা হল ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মনজুর আলমের পুত্র কনের ভাই নিয়াজ মোর্শেদ(২২), কলেজ পড়ুয়া ছোট বোন মিমতাহ(১৭), তাদের মামা পোকখালী ইউনিয়নের পশ্চিম গেমাতলী চরপাড়ার মৃত আবদুল করিমের পুত্র এম ফেরদৌস আলমফিরোজ আলম(৫৮) এবং অপর নিহত হচ্ছে নোহা চালক ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীর মোশতাক আহমদের পুত্র তিন সন্তানের জনক হাসান মাহমুদ মুন্না(৩৫)।

মন্তব্য করুন