রাঙামাটির খবর নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশ সুইমিং ফেডারেশন ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা আজ ১৬ নভেম্বর ২০২৬ কাপ্তাই লেক বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযো গিতা-২০২৬ আজ সোমবার কাপ্তাই লেক,রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে।
সূত্রে জানা গেছে,প্রতিযোগিতায় ১০জন পুরুষ ও ১০ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেছেন। পুরুষ বিভাগে ১০কিলোমিটার এবং মহিলা বিভাগে ৮কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতাটি মগবান টিলা,কাপ্তাই থেকে শুরু হয়ে পর্যটন সুবিধা অবতরণ ঘাট, রাঙামাটিতে শেষ হবে। প্রতিযোগিতা উপলক্ষ্যে গত৩০সেপ্টেম্বর ২০ ২৬ উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৯জন পুরুষ এবং ৯জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়ে ছিল।
এছাড়া স্বাগতিক হিসেবে ১জন পুরুষ ও ১জন মহিলা সাঁতারু মনোনীত করা হয়েছিল। পুরুষ সাঁতারুর নাম ও সংস্থা ১.জুয়েল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী২.ফয় সাল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী ৩.আসিফ রেজা বাংলাদেশ নৌবাহিনী ৪.রবিউল ইসলাম সাগরখালী সুইমিং ক্লাব, কুষ্টিয়া ৫.পলাশ চৌধুরী বাংলাদেশ নৌবাহিনী ৬. মোঃ তৌফিক বিকেএসপি ৭.ইমরান হোসেন ভাটি বাংলা সুইমিং ক্লাব,কিশোরগঞ্জ ৮.মাহফুজ আলী সাগরখালী সুইমিং ক্লাব, কুষ্টিয়া ৯.নিলয় সূত্রধর নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১০.হাফিজুর রহমান রাঙামাটি পার্বত্য জেলা।
মহিলা সাঁতারুর নাম ও সংস্থা ১.মুক্তি খাতুন বাংলাদেশ সেনাবাহিনী ২.সোনিয়া আক্তার বাংলাদেশ নৌবাহিনী ৩. পলি খাতুন বাংলাদেশ নৌবাহিনী ৪.নিঝুম আক্তার বিকে এসপি ৫.অর্ণা আক্তার বিকেএসপি ৬.নূর জাহান শিলাইদহ সুইমিং ক্লাব,কুষ্টিয়া ৭.অদিতি নাগ বগুড়া সুইমিং সেন্টার, বগুড়া ৮.স্বর্ণা আক্তার নিকলী সুইমিং ক্লাব,কিশোরগঞ্জ ৯. ফারজানা রুমি যশোর সুইমিং ক্লাব ১০.সাদিয়া খাতুন ।
সাঁতার প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম,এনবিপি, এনপিপি,এনডি ইউ,এএফডবিøউসি,পিএসসি,এমফিল,পিএইচডি,সভাপতি,বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী প্রধান উপ স্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান,জেলা প্রশাসক নাজমা আশরাফী,পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব,বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান (সজল),বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্মকর্তাবৃন্দসহনৌ-বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়াও প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০হাজার,২য় স্থান অর্জনকারীকে ১৫হাজার,৩য় স্থান অর্জনকারীকে ১০হাজার এবং সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকে ৫হাজার টাকা হারে আর্থিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন