নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় ‘এসএসসি ব্যাচ-৮৬ রাঙামাটি’র বন্ধুদের সংবর্ধনা প্রদান ও বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ অক্টো বর) চেম্বার অব কমার্স মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৬ ব্যাচ রাঙামাটির বন্ধুদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব-মনোনীত সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, নন্দিতা দাশ এবং সুপর্ন দেব-কে এসএসসি ৮৬ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। ৮৬ ব্যাচের বন্ধুরা উপস্থিত থেকে মনোনীত সদস্যদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তব্য কালে বক্তারা তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের একসূত্রে পেয়ে পুরো মিলনায়তন যেন পুরোনো স্মৃতি ও মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে এসএসসি ৮৬ ব্যাচের রাঙামাটির সর্বস্তরের বন্ধুরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন