সুস্থ জীবনের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্যের নিশ্চয়তার লক্ষ্য নিয়ে রাঙামাটিতে যাত্রা শুরু করেছে স্বনামধন্য খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান মধুবন।
শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কলেজ গেইটে প্রতিষ্ঠানটির ১১৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

oplus_1024

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামাটি কলেজ সংলগ্ন মার্কেটের নিচতলায় মধুবনের নতুন শোরুমে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে ও কেক কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙামাটি কলেজ গেইট জামে মসজিদের ইমাম জাহেদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মধুবনের স্বত্বাধিকারী *মবুদুরুছ মেহের, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এমএস জাহান লিটন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ আমানউল্লাহ, রাঙামাটি জেলা যুবদলের সহসভাপতি শাহা আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর নবী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের নেতৃবৃন্দ।

মধুবনের স্বত্বাধিকারী বুদুরুছ মেহের বলেন, কলেজ গেইট এলাকায় দীর্ঘদিন ধরে মানসম্মত ও উন্নত মিষ্টান্ন বিপণির প্রয়োজনীয়তা ছিল। স্থানীয়দের চাহিদা ও বিভিন্ন মহলের পরামর্শকে গুরুত্ব দিয়ে এ এলাকায় মধুবনের নতুন শাখা চালু করা হয়েছে।

oplus_1024

তিনি বলেন, সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা নিয়ে কলেজ গেইট এলাকার মানুষের জন্য ভালো মানের খাদ্যপণ্য ও মিষ্টান্ন সামগ্রী সরবরাহ করাই আমাদের লক্ষ্য। নতুন এই যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মধুবনের রাঙামাটি কলেজ গেইট শাখার শোরুমে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্বাদের মিষ্টি, রসমালাই, দই, লাচ্ছি, জুস, ফাস্টফুড, বেকারি পণ্য, বিস্কুট, ব্রেড, পুডিং, কোল্ড ড্রিংকস ও আইসক্রিম।

এ ছাড়া বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন আকার ও নকশার কেক এবং কনফেকশনারি সামগ্রী পাওয়া যাবে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ধরনের চকলেট ও রাখা হয়েছে শোরুমটিতে।

oplus_1024

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শাখার মাধ্যমে কলেজ গেইট ও আশপাশের এলাকার বাসিন্দাদের হাতের নাগালে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করা হবে।