রনি সিকদার, (বান্দরবান)- বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলা দল। আগামী রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি।

টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই উপজেলার শক্তিশালী দল। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বান্দরবান জেলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা আরও জোরালো হবে।