শাহ আলম, রাঙামাটি প্রতিনিধিঃ- রাঙামাটিতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

প্রতিযোগিতায় জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।