সাজেক(বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- ৪৮ঘন্টার আল্টিমেটাম শেষ, সাজেক পর্যটন সড়কে অবরোধ শুরু হচ্ছে আগামীকাল জেএসএস (সন্তু )গ্রু পের সশস্ত্র সন্ত্রাস ও উৎপাতের প্রতিবাদে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কাবর্বারি এসোশিয়েসন’ এ কর্মসূচি দিয়েছেন।
“নিরাপত্তা বাহিনীর মদত ও পৃষ্ঠপোষকতায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেকে অবস্থান ও সাধারণ জনগণকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে এবং সশস্ত্র সন্ত্রাসীদেরকে সরিয়ে নেয়ার দাবিতে গত (৮ অক্টোবর) আয়োজিত এক সমাবেশ থেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। কিন্তু এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের সরিয়ে নিতে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামীকাল (১১ অক্টোবর ২০২৬) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। আজ দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ হওয়ার কথা থাকলেও পর্যটকদের ভোগান্তি চিন্তা করে দিনটিতে শিথিল করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সাজেক কাবর্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমারও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উক্ত সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে দুই সংগঠনের নেতৃদ্বয় বলেন,সরকার-শাসকগোষ্ঠীর প্ররোচনায় জেএসএসের নামে একটি সন্ত্রাসী দল সশস্ত্র তৎপরতার মাধ্যমেসাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। প্রতিনিয়ত জনসাধারণকে হুমকি, ভয়-প্রদর্শন করা হচ্ছে। এই বিষয়ে আমরা গত ৮ অক্টোবর ’২৬ সমা বেশের মাধ্যমে ৪৮ ঘন্টার মধ্যে উক্ত সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো প্রতি বাদকারীদের দোকান, বাসা-বাড়িতে তল্লাশি, হয়রানি করেছে। তাই জেএসএস নামধারী সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাস ও উৎপাতের বিরুদ্ধে এবং সাজেক বাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে আমরা এই সড়ক অবরোধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছি। এই কর্মসূচি সফল করতে সাজেকবাসী-সহ সকল জনসাধারণ ও পর্যটকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিবৃতিতে নেতৃদ্বয়, সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস,এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহে কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃ দ্বয় বিবৃতিতে উল্লেখ করেন। বিবৃতিতে তারা অবিলম্বে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের তাদের নিজেদের সাংগঠনিক এলাকায় সরিয়ে নিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য-গত প্রায় দুই সপ্তাহ ধরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মদদে ও সহায়তায় জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাই ল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশেপাশে অবস্থান নিয়ে এলাকার সাধারণ জনগণকে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর তাদের ছোঁড়া এ্যলোপাতালি গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

মন্তব্য করুন