নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি-দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরিতে আদিবাসঅদের জন্য ৫শতাংশ কোটা পুর্ণবহাল এবং পাহাড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষ প্রথা, শিক্ষক নিয়োগের দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।  ৬৪তম মহান শিক্ষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে অয়ো জিত সমাবেশে ষবাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি সুমন চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা,হিলউইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সভাপতি কবিতা চাকমা, এ্যাডভোকেট দীপন চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মেরিন ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন পিসিপির সাংগঠনিক সম্পাদক সজল চাকমা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৬ দফা দাবিতে শিক্ষামন্ত্রী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেলা জিমনেসিয়াম চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা আজ চরম সংকটে। পাহাড়ে প্রত্যান্ত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে বর্গা শিক্ষক দিয়ে শ্রেনী পাঠদান করা হচ্ছে যা মান সম্মত শিক্ষা অর্জিত হচ্ছে না। আরো বলেন, রাঙামাটি জেলায় জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংকটের কারণে মানসম্মত পাঠদান বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে আগের পরিষদগুলোতে দুর্নীতি, অনিয়ম রয়েছে। বর্তমানে জেলা পরিষদের নতুন পরিষণদ এসেছে। নতুন পরিষদ শিক্ষক নিয়োগ নিয়ে আগের পরিষ দের ন্যায় হাটলে ছাত্রসমাজ থেকে পাহাড়ে সচেতন সমাজ রুখে দাড়াবে। বক্তারা অবিলম্বে, পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন, পাহাড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, বর্গা শিক্ষক প্রথা বন্ধে পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আদিবাসীদের জন্য ভর্তি কোটা ৫শতাংশ নিশ্চিত করাসহ জাতীয় পাঠ্য পুস্তকে আদিবাসীওেদর নিয়ে বিকৃতি বন্ধের দাবি জানান।

–এমকেইউ