আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান-২০২৬ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বুধবার ২১ অক্টোবর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন, নিরাপত্তা নিশ্চিত করণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার,ডিআইও-১ জনাব এস এম মোসাদ্দেকুল মওলা, ওসি (ডিবি) জনাব এইচ. এম. মাহমুদসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন