রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-আগামী ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি সফরে আসবেন বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাঙামাটিতে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছেন জেলা বিএনপি ও অংশ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে প্রশাসনও নিচ্ছেন নিছিদ্র ও কড়া নিরাপত্তার ব্যবস্থা। জেলা শহরের মধ্যে শুরু হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতিটি দপ্তর প্রধান তাদের দাপ্তরিক কাজের ফাইল পত্র সাজিয়ে গুছিয়ে রাখার কাজ করছেন।

সূত্রে জানা যায়,মহামান্য রাষ্ট্রপতি আসার ৩-৪দিন আগেই রাঙামাটিতে এসএসএফ আসবেন। তার পর সবকিছু ঠিকঠাক থাকলে এবং এসএসএফ ক্লিয়ারেন্স দিলেই ফাইনাল হবে রাষ্ট্রপতি আসা।

জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনে দলীয় ভাবে আমরা সকল প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আগামী ২৯অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় আসবেন।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী  বলেন,আগামী ২৯ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সরকারী সফরে রাঙামাটিতে আসার কথা রয়েছে। এব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ হতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।