রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটির রিজার্ভ বাজারস্থ ইন্দ্রপুরি সিনেমা হলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। বুধবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান,সাবেক ইন্দ্রপুরি সিনেমা হলের তুলার গোডাউনে কে বা কাঁহারা হয়তো বা সিগারেট খেয়ে তার শেষ অংশটি তুলার বস্তার উপরে গিয়ে পড়েছে সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয়রা বলেন,লেপ তোষক ব্যবসায়ি মনসুর আহমেদ সওদাগরের গোডাউনে আগুন লেগেছে।তিনি একজন প্রতিষ্ঠিত লেপ তোষক ব্যবসায়ি। এই আগুনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজনএসে আগুন নিয়ন্ত্রণে না আনলে সবই পুড়ে ছাই হয়ে যেত।

‎ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন,খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে যাই। যেহেতু তুলার গোডাউনে আগুন লেগেছে তাই দ্রুত পড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্র জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারনা ৫০-৬০ হাহার টাকার তুলার বস্তা পুড়ে গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দীন বলেন, শুনেছি রিজার্ভ বাজার আগুন লেগেছে। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফিরে আসলে সম্পূর্ণ তথ্য জানা যাবে।