রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-এপেক্স ক্লাব অব রাঙা মাটি’র ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ১৪নভেম্বর শনিবার ১১ টায় রাঙামাটি চেম্বারের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব রাঙামাটি’র সভাপতি এপে.শাব্বির আহম্ম দের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন,এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর ও পিএসপি এপে.ডা.জবিউল হোসেন।বিশেষ অতিথি ছিলেন,এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্ণর এপে. গোলাম কবির।

সম্মানিত অতিথি ছিলেন ন্যাশনাল একশন ডিরেক্টর এপে. ওমর ফারুক রাশেদ,পিডিজি-৩ এপে.জাকির হোসেন, জেলা-৩ সেক্রেটারি এপে.বাবুল রঞ্জন সাহা,এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি এপে.রিদুওয়ানুল করিম,এপেক্স ক্লাব অব কর্ণফুলির সভাপতি এপে.জিয়উল কবির সোহেল, এপেক্স ক্লাব অব সাঙ্গুর অতীত সভাপতি এপে.হাবিবুর রহমান ভূইয়া।
বার্ষিক সাধারণ সভায় জাতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন,এপেক্স ক্লাব অব বারউ লিয়া’র অতীত সভাপতি এপে.শেখ মহিউদ্দিন আলমগীর।
বার্ষিক সাধারণ সভায় ২০২৬ বর্ষের ক্লাব বোর্ডের ডিরে ক্টররা তাদের নিজ নিজ কার্যক্রমের বিভাগীয় রিপোর্ট উপস্থাপন করেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৭সালের ক্লাব বোর্ড নির্বাচন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন,এপেক্স ক্লাব রাঙামাটি’র অতীত সভাপতি এপে.শামীম জাহাঙ্গীর আলম দার, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন এপেক্স ক্লাব রাঙা মাটি’র চার্টার ও অতীত সভাপতি এপে.নিজাম উদ্দিন, এপেক্স ক্লাব রাঙামাটি’র অতীত সভাপতি ও জেলা-৩ এর ট্রেজারার এপে.মোঃ আলী বাবর।
প্রধান নির্বাচন কমিশনার এপেক্স এর গঠণতন্ত্র অনুসারে , এপেক্সিয়ান শাহিদা আক্তার কে সভাপতি ও এপে.শাহিন আল মামুন কে সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর করে এপেক্স ক্লাব অব রাঙামাটি’র ২০২৭ বর্ষের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন।

মন্তব্য করুন