রাঙামাটি প্রতিনিধিঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২১নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার সকালে মাচালংয়ের ১৪কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল।এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন