দীঘিনালা,(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-খাগড়াছড়ি দীঘিনালা জোন সদরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১নবেম্বর) দুপুরে দীঘিনালা জোন সদরের বীর মুক্তিযুদ্ধাদের নিয়ে সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম,আনসার ব্যাটালিয়ান,পুলিশ প্রতিনিধি,ফায়ার সার্ভিস প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনৈতিক ও অরাজনৈতিক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেঃ কর্নেল আল আমিন মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক কথপোকথন করেন,তাদের খোজ খবর নেন। এছাড়াও আমন্ত্রিত সকল অতিথির সাথে কুশলাদি বিনিময় করেন।