রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ- আজ শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন)পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিার্বহী কর্মকর্তা খোন্ডকার মোহাম্মদ রিজাউল করিম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,তরুণ প্রজন্মকে আধুনিক তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দেশ-বিদেশের অনলাইন কর্মবাজারে কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
অনুষ্ঠানের সভাপতি মহোদয় বলেন এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পার্বত্য অঞ্চলের যুব সমাজকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন,কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্ম সংস্থানের নতুন দিগন্ত সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চলমান থাকবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন