রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-রাঙামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্পও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন রাঙামাটি পুলিশ সুপার। আজ শনিবার সকালে (২১নভেম্বর)২০২৬ রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম বরকল থানা,শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পুলিশ সুপার বরকল থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান বরকল থানার অফিসার ইনচার্জ ওসি।
পরিদর্শনকালে তিনি থানা ও পুলিশ ক্যাম্পগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, বরকল থানা এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।