রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ- গতকাল সোমবার ১৬ নভেম্বর ২০২৬ হাসি,আনন্দ,উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,রাঙামাটির প্লে থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘ক্লাস পার্টি-২০২৬’।
শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি,রঙিন সাজসজ্জা আর আনন্দমুখর পদচারণায় এদিন মুখরিত হয়ে ওঠে লেকার্স প্রাঙ্গণ।নিয়মিত পাঠদান ও শ্রেণিকক্ষের ব্যস্ততার বাইরে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত ভাগ করে নেওয়ার এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করে এক বিশেষ উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম মহোদয়ের সহধর্মিণী ডা. ফারহানা হক,এমবিবিএস,এমডি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
দিনের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.ফারহানা হক প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে ‘ক্লাস পার্টি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেন।পরবর্তীতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে তাদের সঙ্গে কেক কাটেন এবং আনন্দ উদযাপনে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আনন্দঘন আয়োজনের শেষ পর্যায়ে অধ্যক্ষ, প্রধান অতিথি, শিক্ষকবৃন্দও শিক্ষার্থীরা একসঙ্গে ফটো সেশনে অংশ নেন। ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে থাকে লেকার্স পরিবারের সদস্যদের হাসি, আনন্দ ও একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত।
আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনে আয়োজিত এ ক্লাস পার্টি শিক্ষার্থীদের মনে রেখে গেল একগুচ্ছ সুন্দর স্মৃতি।লেকার্স পরিবারের প্রত্যাশা,এমন আনন্দমুখর আয়ো জন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের শিক্ষাজীবনকে করে তুলবে আরও বর্ণিল ও আনন্দময়।