চন্দনাইশ,(চট্টগ্রাম) প্রতিনিধিঃ-চন্দনাইশে মধ্যরাতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। গত ১৭নভেম্বর দিবাগত গভীররাতে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক পদক্ষিণকালে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। বিক্ষোভ মিছিলে ব্যানার, মশাল নিয়ে শেখ হাসিনার ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এইসব স্লোগান দিতে শোনা যায়।
এদিকে গতকাল ১৮নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ সদরস্থ শাহ্-আমিন পার্কের সামনে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহাজনঘাটা এলাকায় বিএনপিও অঙ্গ সংগঠন থেকে একইভাবে অবস্থান করতে দেখা যায়।
এদিকে রাত৯টায় গাছবাড়িয়া পুরাতন কলেজগেট চত্বরে ছাত্রদল নেতা এস.এম আমিনুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়ক পদক্ষিণ করে।পরে কলেজ চত্বরে আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর নুরুল কবির,ছাত্রদল নেতা যথাক্রমে ইরফান সাদ্দাম, ইসমাঈল হোসেন, আরিফুল ইসলাম সম্রাট,মোঃ ছোটন,মোঃ ইমরান,দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন,জামাল উদ্দিন,মোঃ ইরফান প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, নিষিদ্ধ ঘোষিত আ.লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে,নৈরাজ্য করার চেষ্টা করবে,দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করবে তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপার্দ্য করা হবে।