‎রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-‎আ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইভসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রজেক্টের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকালে ‎উপজেলা সদর হল রুম কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎এই প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোঃ আল মুনতাসীর মামুন মনি।

 এ-সময় তিনি বলেন,প্রকল্পটির মেয়াদ এই প্রক ল্পের রাঙামাটি সদর উপজেলা কর্ডিনেটর সজল তঞ্চঙ্গা বলেন,প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়ন এবং সেম ও মেম শিশুদের ‎নিয়ে কাজ করে প্রকল্পটি।পরে সেম ও মেম শিশু দের পুষ্টি জনিত খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা,আর্থিক সহায়তা দিয়ে আসছে এই প্রকল্পটি।
‎
‎সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফারজাহান আক্তার বলেন,আপনারা যে সকল শিশুদের সেবা দিয়েছেন তাদেরকে ফলোআপে রাখার জন্য পরামর্শ দেন। আপনারা সেম ও মেম শিশুদের নিয়ে কাজ করে প্রকল্প প্রায় শেষ হয়ে আসছে। প্রকল্পটি সামনে আরো অগ্রগতি কামনা করি। ‎উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটে নারি সার্জন ডাক্তার মোঃ সরোয়ার হামিদ বলেন, প্রকল্পটি যে সকল বিষয়ে কাজ করেছেন তা সত্যি ‎প্রশংসনীয়। প্রকল্পটি আরো দীর্ঘায়ু হওয়া দরকার বলে মনে করি। প্রাণি সম্পদ বিভাগ ও আপনাদের ‎কাজের একটি অংশ।

‎প্রকল্প বাস্তবায়ন বিষয়ে তিন আরো বলেন,পুষ্টি,খাদ্য নিরাপত্তা,স্বাস্থ্য,চিকিৎসাসেবা,নগদ অর্থ সহায়তা টেকসই জীবিকা নির্বাহ ও ওয়াশ ব্লক নিয়েই মূলতঃকাজ করে আসছে এই প্রকল্পটি।এ-সময় উপস্থিত ছিলেন,প্রকল্পের স্টেকহোল্ডার,জনপ্রতিনিধি,হেডম্যান,কাব্বারী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দও স্থানীয় প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রকল্পটির আয়োজনে ছিলেন,আশিকা ডেভেল পমেন্ট এসোসিয়েটস ও সহযোগিতায় ছিলেন,হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
‎
‎
‎