চকরিয়া,(কক্সবাজার) প্রতিনিধিঃ-কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট কোম্পানির বেপরোয়া গতির একটি কভার্ডভ্যানে ধাক্কায় সড়কের পাশে খাদে পড়ে উল্টে গেছে মারছা পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাস।এ সময় বাসের ৭-৮জন যাত্রী কমবেশি আহত হয়। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশন সংলগ্ন তমিজিয়া মাদরাসা সামনে এ দূর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়,বৃহস্পতিবার সকালে মহাসড়কের খুটাখালী স্টেশন সংলগ্ন তমিজিয়া মাদরাসার সামনে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি সিমেন্ট কোম্পানির একটি কভার্ডভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মারছা পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাস মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা ৩৫-৩৬জন যাত্রীর মধ্যে ৭-৮জন যাত্রী কমবেশি আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তবে তাত্ক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় নিতে পারেনি বলে জানায় পুলিশ।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও কভার্ডভ্যানটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

মন্তব্য করুন