রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ- শিক্ষার্থীদের প্রচলিত জিপিএর পরিবর্তে বিভিন্ন দক্ষতার ভিত্তিতে প্রায় ১কোটি ৩০লাখ টাকার স্কলারশিপ দেও য়ার উদ্যোগ গ্রহণ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি।যার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘SU Future Leader-2027’শীর্ষক দক্ষতাভিত্তিক স্কলার শিপ কার্যক্রম এবং‘Spring Admi ssion Fair 2027’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইউনিভার্সিটি সূত্রে জানা যায়,‘SU Future Leader-2027’কার্যক্রমের আওতায় স্প্রিং ২০২৭সেমি স্টারে ২২টি প্রোগ্রামের মোট ৬৪জন শিক্ষার্থীকে তিন ক্যাটা গরিতে স্কলারশিপ দেওয়া হবে।এর মধ্যে ২১টি ফুল-ফান্ডেড স্কলারশিপ,২১টি টিউশন ফি ওয়েভার এবং ২২টি সেমিস্টার ফি ওয়েভার রয়েছে।
ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের টিউশন ও সেমিস্টার ফি মওকুফের পাশাপাশি ভর্তি ফি এবং প্রথম সেমিস্টারে পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে।টিউশন ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের টিউশন ফি এবং সেমিস্টার ফি ওয়েভারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামের সেমিস্টার ফি মওকুফ করা হবে।
প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোগ্রামের সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন।এলএলবি প্রোগ্রামে স্কলা রশিপ দেওয়া হবে সেমিস্টার ফির ওপরস্কলারশিপের বিস্তারিত নিয়মাবলি ইউনি ভার্সিটির ওয়েবসাইট schola rship.su.edu.bdএবংwww.su.edu.bd-এ পাওয়া যাবে।এ ছাড়া যে কোনো তথ্যের জন্য ১৬৭০১ নম্বরে যোগাযোগ করতে পারেন।
ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউনি ভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান,উপ-উপা চার্য প্রফেসর বুলবুল আহমেদ,ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও কর্মকর্তাগণ।

মন্তব্য করুন