রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-রাঙামাটি ও খাগড়াছড়িতে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত,দুর্নীতির অভিযোগে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে কর্মরত পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের একজন রাঙামাটি সদর (সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার।

পার্বত্য চট্টগ্রামে কর্মরত পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের একজন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার। অন্যজন সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার, যিনি খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পৃথক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। গত বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন দুটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। সাময়িক বরখাস্তের সময়ে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে,সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮আগস্ট বিভাগীয় মামলা করা হয়।ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন দেব্রত সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে।তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।