প্রেস বিজ্ঞপ্তি-রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের (RCY) অফি সিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও সেবামূলক কাজের জন্য বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ ১০নভে ম্বর ২০২৬ দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যা লয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান দীপন তালুকদার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও রক্ত দানসহ বিভিন্ন মানবিক সেবামূলক কাজে যুক্ত হলেই মানবিক সমাজ গঠন করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিলাইছড়ি ও বাঘা ইছড়িসহ রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বিশ্ববিদ্যালয় প্রশা সন ও ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদানের বিষয়ে উল্লেখ করেন এবং এ কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, আগামীতে এমন তৎপরতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
তিনি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, প্রাকৃতিক ঝর্ণা,বন পুনঃ রুদ্ধার ও ইকো ট্যুরিজমের উন্নয়নে কর্মসূচি গ্রহণ করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তোলার এ অনুষ্ঠানে এসে যুক্ত হওয়ায় ও উৎসাহ প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি রাঙামাটির সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান দীপন তালুক দার বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান ও একসাথে কাজ করার এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের কার্যক্রম প্রসারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সদস্যদের জন্য রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার জ্যাকেট এবং সংগঠন পরিচালনার জন্য দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ বয়সে রক্ত প্রদান করার স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাঙামাটি জেলাসহ বিভিন্ন জেলায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহবান জানান। তিনি রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সফলতা কামনা করেন। তিনি রাঙামাটি শহরে পর্যটন শিল্প বিকাশে এবং তরুণদের কর্মসংস্থানে সরকার এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
তিনি দেশি-বিদেশি পর্যটকদের আর্কষণ করতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সংস্কার, শুভলং ঝর্ণা, বিলাইছড়ির ধূপপানি ঝর্ণার পানি ধরে রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে গৃহীত প্রস্তাবনার বিষয়ে বলেন। রাঙামাটি ভ্রমণে বিদেশি পর্যটকদের অনুমতি প্রক্রিয়া সহজীকরণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিদিন দশ হাজার পর্যটক আর্কষণে অবকাঠামো নির্মাণ সহ পর্যটন শিল্পের বিকাশে ও রাঙামাটির তরুণদের কর্ম সংস্থানে এবং রাঙামাটিতে উৎপাদিত বিভিন্ন ফল সংর ক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণে কর্ম-পরিকল্পনা গ্রহ ণের কথা বলেন। তিনি পর্যটন শিল্পের বিকাশে বিশ্ব বিদ্যা লয়ের এক্সপার্ট এবং তরুণ শিক্ষার্থীসহ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সভায় রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের ওয়েবসাইট ডেভেলপার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসফিক সিকদার কৌশিক ও ডিজাইনার মুরাদ হোসেন এবং কমিটির সদস্যবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। সভার শুরুতে রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটেরওয়েবসাইট সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের ইয়ুথ লিডার ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভা গের শিক্ষার্থী জিসান আহমেদ এবং ডেপুটি লিডার তৌফিক হাসান রাসেল বক্তব্য প্রদান করেন।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সজীব ত্রিপুরাসহ শিক্ষক, কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কৃপাময়ী অন্তি এবং ফিশারিজ এন্ড মেরিন রিসো র্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আজহার বিন জাবেদ।

মন্তব্য করুন