প্রেস বিজ্ঞপ্তি- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানে জমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে দুইটি বিভাগের ‘সিএসই ডে’ (CSE Day) এবং ‘ম্যানেজমেন্ট ডে’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ ৯নভেম্বর ২০২৬ দুইটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী দের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং র‍্যালি শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

‘সিএসই ডে’উপলক্ষ্যে আয়োজিত সেমিনার,প্রজেক্ট শোকেজিং ও ই-গেমিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই ডে এর আহবায়ক ড.সজীব ত্রিপুরা।এ সময় বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা,ড.মিঠুন দত্ত,জি.এম.সাখাওয়াত হোসেন,মোঃ মাঈনুদ্দিন, ঋষিতা চাকমা এবং প্রভাষক জারিন তানজিম।

‘ম্যানেজমেন্ট ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যা লয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শফি কুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন। বিভাগের চেয়ার ম্যান জনাব মোহনা বিশ্বাস বক্তব্য রাখেন।

এছাড়াও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা,নেইংম্রাচিং চৌধুরী ননী,আসিফা নার্গিস,গৌরব চাকমা এবং প্রভাষক আকসাদুল হাসান রাকিব ও আরিফ হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার।দিবসটি উপলক্ষ্যে‘বিজনেস আইডিয়া’প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আনন্দঘন পরিবেশে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুইটি বিভাগের আয়োজনে আলাদা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

উল্লেখ্য,২০১৫ সালের ৯নভেম্বর তারিখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনি য়ারিং (সিএসই) বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের একা ডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।