সাজেক প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের ১০নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে অবরোধ তৃতীয় দফার কর্মসূচি পালন করছেন অবরোধকারীরা। আজ হস্পতিবার (২২অক্টোবর) সকাল ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় তিন হাজার বেশি পর্যটক আটকা পড়েছেন বলে জানা যায়।
আজ সকাল ৬টার দিকে সাজেক পর্যটন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করছেন। সড়কে আগুন জ্বালানোর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সাজেক থেকে পর্যটকদের বের হওয়া এবং নতুন করে পর্যটকদের সেখানে প্রবেশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা মাইকিংয়ের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে সাজেকে নতুন করে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক ।
উল্লেখ্য, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন পুনঃরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার ধারাবাহিকতায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সাজেকের পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে আজ ২২ অক্টোবর ২০২৬ সকাল ৮ টা ৩০ মিনিটে সাজেকে আটকা পড়া ২৯৩৩ জন পর্যটককে পুলিশ ও আর্মির স্কট যুগে বাঘাইহাট এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে বাঘাইহাট জোন কমান্ডার ল্যাপটেন্যান্ট কণেল তারিকুল ইমরান জানান, উক্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাথে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদা সতর্ক রয়েছেন।
এমন অবস্থায় পর্যটননির্ভর সাজেকের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটক,পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি প্রয়োজনে যাতায়াতের ব্যবস্থা করা এবং আলোচ নার মাধ্যমে সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন