বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পল্টন ঘাট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,২৯৯নং রাঙামাটি আসনেরসংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পা দক মো.জাফর আহাম্মদ এবং ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু) সঞ্চালনায়

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সদর ইউ নিয়ন যুবদলের সভাপতি মো.আব্দুল কাদের,কেংড়া ছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির,উপজেলা ছাত্র দলের সভাপতি মো.শহীদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.আল মামুন।

বক্তারা দেশে শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানান।বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শান্তি শৃঙ্খলাও সার্বিক নিরা পত্তায় দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন।