দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-খাগড়াছড়ি দীঘিনালায় মাইনি নদীতে ৮টি পূজামন্ডেপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ৮টি পূজামন্ডপের প্রতিমা মাইনী নদীতে ও স্থানীয় কুকুরে মা দূর্গার প্রতিমা বিসর্জ্জন মধ্যেদিয়ে দিছেন পুজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্ম্বালম্বী ভক্তরা। উৎসবের শেষ দিনে বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য মাইনি নদীর তীরে নিয়ে আসা হয়।
এ সময় ভক্তদের উপস্থিতিতে নদীর তীরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। এসময় নারায়ণ মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন দাস বলেন, সারা দেশের মত আমাদের দিঘীনালাতে ও শান্তি পুর্ণভাবে পুজা উৎসব পালন করতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি ছিল বিদায়ের বিষাদ। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় ভক্তরা পরস্পরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শেষ হয়।

মন্তব্য করুন