নিজস্ব প্রতিবেদক,রাঙামাটির খবরঃ-রাঙামাটি পৌরসভা সংলগ্ন  পৌর মুক্তমঞ্চের সামনে ১৫ বছরের এক কিশোর  ৫০ বছরের বৃদ্বাকে ছুরি মেরে ভীষম আঘাত করা হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ সোমবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছুরিকাঘাত করে পালিয়ে গেছে কিশোর মাহিদুল ইসলাম। পরে একজন সিএনজি চালক মোঃ বেলালকে উদ্বার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন। বর্তমানে বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,অভিযুক্ত মাহিদুল ইসলাম (১৫) কিশোর গ্যাং এর সাথে জড়িত । ওই দিন তেমন কোন বড় ধরনের  কিছুই ঘটেনি। সামান্য কথা কাটাকাটির জের ধরে পূর্বের ঝগড়া ঝাটি নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনা ঘটার সাথে সাথে অভিযুক্ত মাহিদুল ইসলাম পালিয়ে যায়। আহত মোঃ বেলাল পৌরসভার ৭নং ওয়ার্ডের  মৃত সিরাজ আহমেদ এবং অভিযুক্ত মাহিদুল ইসলাম (১৫) ৭নং ওয়ার্ডে  কাঁঠালতলীর দ্বীন ইসলামের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোঃ জসিম উদ্দীন বলেন, এব্যাপারে পুলিশ অবগত রয়েছেন। যদিও এখনো কেউ থানায় অভিযোগ দিতে  আসেনি। তার পরও পুলিশ অভিযুক্ত ও পলাতক মাহিদুল ইসলামকে ধরতে  তৎপর রয়েছেন। যে কোন সময় ধরা পড়বেই অভিযুক্তকারী।