রনি সিকদার,বান্দরবাঃ- প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন,পূজা উদযাপন কমিটি এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়ো জিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন মেজর রাফিউর রহমান রাজীব,এসইউপি।

অনুষ্ঠানে বিভিন্ন ছোট-বড় বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তি দের আর্থিক সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি,সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচা লনা করে আসছে। ধর্মীয়ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থাও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।