চকরিয়া প্রতিনিধিঃ-কক্সবাজারেের চকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে সবজি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সবজি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ গাড়ি সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ওই গাড়ির কেবিনে থাকা দুই যুবক নিহত হয়। দূর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক সেলিম মিয়া টহল পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক টেকনাফ উপজেলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুর এলাকার মোহাম্মদ দুলালের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৬) বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাম পরিচয় সঠিক কিনা তা নিশ্চিত করতে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসআই মোহাম্মদ সেলিম মিয়া আরও দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

মন্তব্য করুন