ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।শুক্রবার(২৩অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপারও সহকারী পরিচালক (মিডিয়া)আ.ম. ফারুক।

এসআরবি সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচার করা হচ্ছে।এতথ্যের ভিত্তিতে ঈদগাঁও বাজারের আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপটির চালক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।উদ্ধার করা ইয়াবা,জব্দ করা পিকআপ ভ্যান, মোবাইল ফোনও সিম কার্ডসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি।