রাঙামাটির খবর নিজস্ব প্রতিবেদকঃ- আজ বুধবার ও কাল বৃহস্পতিবার ৪৮ঘন্টার অবরোধের ডাক দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। গতকাল মঙ্গলবার বিকালে রক্ষা কমিটির আহবায়ক বিন্দু লাল চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবরোধের ঘোষণা দেন। বিন্দু লাল চাকমার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে সাজেক পর্যটন সড়ক সচল করা এবং পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে সাজেক সড়কে ৪৮ঘন্টার শান্তিপূর্ণ ও সর্বাত্নক গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য ,যে সাজেকে গত ১১, ১৫,২২ ও ৩১ অক্টোবর ২০২৬ টানা এবং সর্বশেষ ২নভেম্বর চতুর্থ ধাপে চিহিৃত সশস্ত্র দলের মদদপুষ্ট ভুঁইফোড় সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কাব্বারী এসোসিয়েশন এর উদ্দেশ্যপ্রণোদিত অবরোধের কারনে সাজেক পর্যটন সড়ক , স্থানীয় পর্যটন শিল্প এবং জনসাধারণ  চরম জিম্মিদশায় পড়েছে। অযৌক্তিক  টানা অবরোধের কারনে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জুমে উৎপাদিত পণ্য বাজারজাত  না পেরে পচে নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম  বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা বাণিজ্য, যানবাহন মালিক, শ্রমিকসহ বিশাল জনগোষ্ঠর আয় রোজগার বন্ধ হয়ে তাদের জীবন-জীবিকা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,পাহাড়ে আঞ্চলিক বিচ্ছিন্নতাপন্থী দলগুলো অস্ত্র শক্তি ও জরিমানার ভয় দেখিয়ে জুম্ম জনগণকে অবরোধ পালনে বাধ্য করছে। বিশেষ ভাবে জুম্ম নারী ও শিশু কিশোরদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ  করছে তারা। পাশাপাশি আধিপত্য বিস্তার, চাঁদাবাজি,অপহরণ ও খুনের মাধ্যমে তারা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। যা চরম মানবাধিকার লংঙ্ঘন ও দেশ বিরোধী চক্রান্তের পরিকল্পিত নীলনকশা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮ঘন্টার অবরোধে জরুরী সেবা, সাংবাদিক, সংবাদপত্র, ওষধ ফামেসি, সরকারী যানবাহন যথারীতি চলবে। তবে সশস্ত্র সন্ত্রসীদের বিরুদ্বে এই অবরোধে সকলের সহযোগিতা কামনা করেন।