গত একমাসে ১৫-২০বার সাজেক এলাকায় গোলাগুলির অভিযোগ,ঘরবাড়ি ছাড়া হচ্ছে অনেকে অবরোধে বিপর্যস্ত জনজীবন ও পর্যটন শিল্প।তবে সর্ব শেষ গত ৩১ অক্টো বর ও আজ রবিবার জেএসএস ও ইউপিডি এফের মধ্যে গোলাগুলি বাধে।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ি অঞ্চলের নিয়ন্ত্রণও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডি এফ-প্রসীত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস-সন্তু)মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেক ইউনিয়নের দুর্গম কলাবুনিয়া ও থাল কুম্ভ এলাকায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (১নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,শনি বারের গোলাগুলিতে হতাহতের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে বাঘাইছড়ি উপ জেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় গোলাগুলির সূত্রপাত হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তোফাজ্জল হোসেনজানান, দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে পৌঁছানো সম্ভব হয়নি।রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবও গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. জসীম উদ্দীন চৌধুরী জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিনের বিরোধে উত্তপ্ত সাজেক-

স্থানীয় সূত্রের দাবি, সাজেক, মাচালং,পানি পয়েন্ট, উজো বাজারসহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় আধিপত্যও সাংগঠ নিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই সংগঠনের মধ্যে বিরোধ চলে আসছে। গত কয়েক মাসে এ বিরোধ আরও তীব্র হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, গত এক মাসে বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০বার গোলাগুলির ঘটনা ঘটেছে।এসব ঘটনায় এক শিশুসহ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।

আধিপত্য বিস্তারের এই বিরোধের প্রভাব পড়েছে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রায়। স্থানীয়দের অভিযোগ, গোলাগুলি,সশস্ত্র তৎপরতা ও পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ কেউ বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও জানা গেছে।

অবরোধে স্থবির যোগাযোগ ও পর্যটন-

এদিকে সাজেক থেকে জেএসএসের সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি চলছে।গত ২২অক্টোবর থেকে নতুন করে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হওয়ায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে পর্যটননির্ভর রিসোর্ট,কটেজ, হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পর্যটকদের আগাম বুকিং বাতিল হওয়ায় ব্যবসায়ীদের লোকসান বাড়ছে।

অবরোধের কারণে শুধু পর্যটন ব্যবসা নয়,স্থানীয় বাসিন্দা দের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ,কৃষিপণ্য বাজার জাতকরণ এবং জরুরি যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

পাল্টাপাল্টি বক্তব্য,বাড়ছে অনিশ্চয়তা-

গোলাগুলির ঘটনায় জেএসএসের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তাঁর দাবি,গোলাগুলির বিষয়ে তিনি কোনো তথ্য পাননি এবং এ ধরনের ঘটনায় জেএসএসের জড়িতথাকার প্রশ্ন আসে না।একই সঙ্গে তিনি সাজেকে ইউপিডি এফের সশস্ত্র তৎপরতার অভিযোগ করেছেন।

অন্যদিকে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এর আগে সাজেকের চলমান অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও সব দাবির বিষয়ে সমঝোতা হয়নি। ফলে সংকটের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।

শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ-

সাজেকের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের বিরোধ, সশস্ত্র সংঘাত এবং দীর্ঘস্থায়ী অবরোধের কারণে স্থানীয় বাসিন্দারা যেমন আতঙ্কের মধ্যে রয়েছেন, তেমনি বিপর্যস্ত হয়ে পড়েছে সম্ভাবনাময় পর্যটনশিল্প।

সাজেকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে গোলাগুলি বন্ধ,অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দুই পক্ষের বিরোধ নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত না হলে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক স্থিতিশীলতা আরও সংকটের মুখে পড়তে পারে।

গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে পুলিশ-

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবও গোলাগুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।