সাজেক,(বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-রাঙামাটির বাঘাই ছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে দীর্ঘ দিনের সড়ক অবরোধে চরম মানবিক সংকট দেখা দিয়েছে।পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় হাজারো মানুষের কর্মসংস্থান থমকে গেছে।একই সঙ্গে সাজেকজুড়ে দেখা দিয়েছে খাদ্য সামগ্রী,নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট। অবরোধ কতদিন চলবে, স্বাভাবিক জীবনযাত্রা কবে ফিরবে—তা নিয়েও দেখা দিয়েছে অনি শ্চয়তা।

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আজ কার্যত অবরুদ্ধ জনপদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই অবরোধে পর্যটন নির্ভর অর্থনীতি ভেঙে পড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন যাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।সংকট নিরসনে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ।
‎‎স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক এলাকায় আধি পত্য বিস্তার, পর্যটন খাতকে কেন্দ্র করে চাঁদাবাজি এবং ভারত সীমান্তসংলগ্ন অস্ত্র চলাচলের পথের নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইউপিডি এফ ও জেএসএসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় জেএসএসের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে অবরোধ কর্মসূচি শুরু হয়। গত ১১ও ১৫ অক্টোবর পৃথক কর্মসূচির পর ২২থেকে ৩১ অক্টোবর টানা নয় দিন এবং ২নভেম্বর থেকে পুনরায় অনি র্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়কে অবরোধ চলছে।

দীর্ঘ এই অবরোধের সরাসরি প্রভাব পড়েছে সাজে কের পর্যটনশিল্পে।পর্যটকশূন্য হয়ে পড়েছে হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রগুলো। বন্ধের মুখে পরিবহন ব্যবসা,রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা এবং পর্যটন নির্ভর বিভিন্ন পেশা।এতে হাজারো শ্রমজীবী মানুষ,চালক হোটেল-রিসোর্টের কর্মকর্তা-কর্ম চারী ও ক্ষুদ্র ব্যব সায়ী আয়-রোজগার হারিয়ে মানবে তর জীবন যাপন করছেন।

অবরোধের কারণে সাজেকে নিয়মিত পণ্য পরি বহন ব্যাহত হওয়ায় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে সংকট তৈরি হয়েছে।স্থানীয় বাজারগুলোতে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দেওয়ার পাশাপাশি ওষুধ সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু,বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ রোগী দের চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ বাড়ছে।
‎
‎সম্প্রতি সাজেকের জৌপুই পাড়ায় প্রসবকালীন জটিলতায় ওয়ারেন্টি ত্রিপুরা নামে এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগ জনক করে তুলেছে।স্থানীয় দের অভিযোগ,সময় মতো তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি।দুর্গম যোগাযোগব্যবস্থা ও চলমান অবরো ধের কারণে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
‎
এদিকে গত ১২নভেম্বর জীবিকার তাগিদে সড়কে মোটর সাইকেল নিয়ে বের হওয়া কয়েকজন চাল কের ওপর হামলা,মারধর,মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া এবং জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ,সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট বাবুধন চাকমা ও জিকু চক্রের সশস্ত্র ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত।ভুক্তভোগী চালকদের জিম্মি করে মারধর ও মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎দীর্ঘদিনের অবরোধও জনদুর্ভোগের মধ্যে গত১০ নভেম্বর গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। অবরোধ আহ্বানকারী সংগঠন গুলোর একটি সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভা পতি নতুন জয় চাকমা ভিডিও বার্তা ও লিখিত বিবৃতির মাধ্যমে পদত্যাগ এবং সংগঠনের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।তাঁর অভিযোগ,ইউপিডিএফের চাপ,হুমকি ও বল প্রয়োগের কারণে সাধারণ মানুষকে অবরোধ কর্ম সূচিতে অংশ নিতে বাধ্য করা হতো।তিনি সাধারণ মানুষ কে জিম্মি করে কর্মসূচি পরিচালনারও নিন্দা জানান।
‎
‎এরপর স্থানীয় বাসিন্দারা অবরোধের প্রতিবন্ধকতা উপেক্ষা করে গঙ্গারাম বাজার সচল করার উদ্যোগ নেন।এতে স্থানীয়দের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার প্রত্যাশা তৈরি হলেও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে অবরোধ অব্যাহত থাকায় সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়নি বলে স্থানীয়দের দাবি।
‎
‎একটি ইউনিয়নের হাজারো মানুষ দিনের পর দিন খাদ্য, চিকিৎসা, যোগাযোগ ও কর্মসংস্থানের সংকটে থাকবে—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।সাজেকের পর্যটন সড়ক দীর্ঘদিন অচল থাকায় শুধু স্থানীয় অর্থনীতি নয়, দেশের পর্যটন খাতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দুর্গম পাহাড়ি জনপদে সাধারণ মানুষের নিরা পত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
‎
‎স্থানীয়দের প্রশ্ন,একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও বৃহৎ জন পদ দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পরও কেন স্থায়ী সমাধান নিশ্চিত করা যাচ্ছে না? সাধারণ মানুষের খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা দিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কোথায়?
‎
‎সাজেকবাসীর দাবি,রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।অবরোধের কারণে সৃষ্ট মানবিক সংকট নিরসন,খাদ্য ও ওষুধ সরবরাহ স্বাভাবিক করা,জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং পর্যটন সড়ক দ্রুত সচল করতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
‎
‎সাজেকের পাহাড়,প্রকৃতি ও পর্যটনশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সর্বাগ্রে প্রয়োজন শান্তি,নিরাপত্তা ও স্বাভা বিক জন জীবন।স্থানীয়দের প্রত্যাশা,সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলো চনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান হবে এবং সাজেক আবার ও ফিরে পাবে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

স্থানীয়দের দাবি,প্রশাসন কেন সাজেকের অরাজকতা, পরিস্থিতি ও সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে না।তাহলে আমরা কি ধরে নেব যে,মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসীর কাছে সরকারও জিম্মি? সাজেকের অবরোধকে কেন্দ্র করে মাসব্যাপী যোগাযোগ বিচ্ছিন্ন!এটা কোন ধরনের অবরোধ?