রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আজ ১৪ নভেম্বর  সকাল ৯ ঘটিকায় অনু ষ্ঠিত ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙা মাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সে লর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

বাংলাদেশ রসায়ন সমিতির এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা রের শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।সম্মেল নের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা বিশ্ব বিদ্যাল য়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ বি এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যা লয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফে সর ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশা সন) প্রফেসর ড.মোহাম্মদ আলমোজাদ্দেদী আল ফেছানী উপ স্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড.মোঃ এম রান কাইয়ুম। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পা দক প্রফেসর ড.এ.কে.এম. লুৎফর রহমান।

সম্মেলনে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এ সম্মেলনের প্রতিপাদ্য“Chemis try Innovations for Future Challen ges” বিষয়ে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের উদ্ভাবন,গবেষণার গুরুত্ব এবং বিজ্ঞান ও প্রযু ক্তির অগ্রগতিতে রসায়নের বহুমাত্রিক ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ পৃথিবীর নানা বিধ রাসায়নিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞা নের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।একই সঙ্গে তিনি একাডেমিয়া-ইন্ডা স্ট্রির কোলাবরেশন,টেকসই উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন এবং মানবকল্যাণে রসায়ন বিজ্ঞানের গবেষ ণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের প্রয়োজ নীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির এ বার্ষিক অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট রসায়নবিদ,শিক্ষাবিদ,বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।জাতীয় পর্যায়ের এ বৈজ্ঞানিক আয়োজনে রাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ ও তাঁর মূল্যবান মতামত বিশ্ববিদ্যা লয়ের একাডেমিকও গবেষণামূলক কার্যক্রমের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব এবং বিজ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।