রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ–রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম সংলগ্ন প্রতিবন্ধী স্কুলের পাশে বিপদ জনকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পিডিবি’র বিরুদ্বে। যে কোন বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। রাঙামাটি সদরের স্টেডিয়ামের পশ্চিমে প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের সীমানা প্রচীর ঘেঁষে কয়েকটি বসত ঘরে খুঁটি বিহীন বিপদজনক বিদ্যুৎ সংযোগ দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানীর আশংকা করছেন পথচারীসহ স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিবন্ধী স্কুলের গেইটের সামনের রাস্তার পাশে বিদ্যুৎতের খুঁটি থেকে কাঁটা তারের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তাঁর নিয়ে কয়েকটি বসত ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। খুঁটি বিহীন তাঁর সংযোগ নেয়ায় জনসাধারণ চলাচলের সময় শরীরে বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তাঁর গুলোতে টেপ দিয়ে মোড়ানো হয়েছে সেগুলো অনেক জায়গায় ঝরে পড়েছে। খুঁটিবিহীন তার যে কেউ ধরলে কিংবা স্পর্শ করলে যে কোন সময় প্রাণহানীর মত বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে জানালেন পাশের দোকানদার মোঃ রফিক।
তিনি আরো বলেন- পাশে রয়েছে প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রী। ওএমএস ডিলারের দোকান। প্রতিদিন ডিলারের কাছ থেকে শতশত নারী পুরুষ মালামাল নিতে আসেন। এছাড়াও পাশে রয়েছে একটি বড় পাড়া।পাড়ার লোকেরা এর পাশ দিয়ে প্রতিনিয়ত চলাচল করে।বর্তমানে বিদ্যুৎতের তাঁর গুলোতে বিভিন্ন আগছা, ও গুল্ম জাতীয় লতাপাতা পেঁচিয়ে ধরেছে। ফলে বিদ্যুৎকর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে কে?দ্রুত ব্যবস্থা নিলে প্রানহানীর মত বড় ধরনের দূর্ঘটনা এড়ানো দ্রুত সমস্যার সমাধান চান এলাকার সচেতন মহল। এই ব্যাপারে জানতে রাঙামাটির ভেদভেদিস্থ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ফোন দেওয়া হলে
তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন