বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’-এর ১১সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল ওয়ানের বান্দরবান জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের সাবেক আহ্বায়ক বাদশা মিয়া মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক যুগান্তর এবং দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার সভাপতি, ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাস সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি সুফল চাকমা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু,এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক,নিউজ২৪-এর জেলা প্রতিনিধি এইচএম সম্রাট,একাত্তর টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মংখিং সাইন মারমা,দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহিম ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ।

সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম,সহসভাপতি মেজাম্মেল হক লিটন,সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।