ঈদগাঁও, (কক্সবাজার) প্রতিনিধিঃ- মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর পরিকল্পনাও নির্দেশনার আলোকে ‘গ্রিন ক্যাম্পাস’বিনির্মাণের লক্ষ্যে কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে ফল জও সৌন্দর্যবর্ধক গাছের চারারোপণ করা হয়।বুধবার (১৮নভেম্বর)এ-কর্মসূচির উদ্ভোবন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম.সিরাজুল ইসলাম।
এসময় কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শামীম আহ মেদ,অর্থনীতি বিভাগের বিভাগীয় মোহাম্মদ শাহ আলম ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাকিহ উদ্দিন কাদের,অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ রাসেল রানা এবং ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাঠবাদামসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিও পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্রিসমাস ট্রিসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারাও লাগানো হয়।
কর্মসূচি উপলক্ষে বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম.সিরা জুল ইসলাম সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, পরিবেশ রক্ষাও ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের কোনো বিকল্প নেই।উন্নত বিশ্বের দেশগুলো ক্রমেই সবুজায়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন