রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-রাঙামাটি সদর কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১৭জন গ্রেফতার করেছে পুলিশ। কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ি ২০মামলার পলাতক আসামী মোঃ জসিম উদ্দিন এবং ১০মামলার পলাতক মাদক ব্যবসায়ি মোঃ হাসেম উদ্দিন, ডেভিল সন্ত্রাসী,মাদক কার্বারী,মাদক সেবী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ১৭জনকে আসামী গ্রেফতার এবং উদ্ধারকৃত ৩৯পিস  ইয়াবা ট্যাবলেট (মাদক দ্রব্য) এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ১৯নভেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব,পিপিএমের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-ইমরান হোসেন ওরফে নাজির (৩৯),জয়নাল আবেদীন রাজু (৩৪), সামিরুল ইসলাম (২১),নাজমুল সরদার (২০),মোঃ জসিম উদ্দিন (৪৯), মোঃ মাহিন(২০),কাইয়ুম (২৪),মোঃ সোহেল রানা (২২), মোঃ রবিউল ইসলাম (২৫),মোঃ আরিফ (২৫),মোঃ হাসেম উদ্দিন (৪৩), মোঃ কামাল হোসেন (৫২), তপন কুমার সূত্রধর (৩২),মোঃ ইয়াসিন চৌধুরী (৪৭),মোঃ রাসেল খান সাগর (৩০),শাহেদ (৩২)ও মোঃ জিয়াউল হক(৩২)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ‎ (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন,আটককৃত ২,৩,৪ এবং ১৫নং আসামীগণ ব্যতীত অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।