দীঘিনালা,(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারি-২০২৪এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি-২০২৪এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান উপপরিচালক মোঃ রিয়াসাদ উদ্দীন সেমিনারে দেশের সামগ্রিক ইকোনমিক ইউনিটের চিত্র তুলে ধরা হয়। দেশের ইকোনমিক ইউনিট এর সংখ্যা সম্পর্কে জানা যায়।খাগড়াছড়ি জেলাতে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫৩হাজার ৪শত ৪৫টি। অর্থনৈতিক ইউনিট গুলোতে কর্মরত জনবলের সংখ্যা ১লক্ষ ২৫ হাজার ৯শত ৫৩জন।

মোট কর্মরত জনবলের ১৫.৬২% হচ্ছে নারী। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রায় ৯৫%। ব্যবসার ক্ষেত্রে প্রধান সমস্যা মুলধন সংকট এবং সহজে ঋণ না পাওয়া।