লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির লংগদুতে।

গত বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকালে লংগদু উপজেলা পরিষ দের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। এতে অর্থায়ন করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান,সাংবাদিক,প্রকল্পের উপকারভোগী ও আশি কার কর্মীরা উপস্থিত ছিলেন।
হেলেন কেলার ইন্টারন্যাশনালের অপারেশনস অফিসার তাহারাতুল জান্নাত সর্ণা ও মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জয়ন্তী চাকমা সভায় অংশ নেন।এ ছাড়া প্রক ল্পের লংগদু উপজেলা সমন্বয়কারী তিতাস চাকমা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় ৮৩১ শিশুর পুষ্টি স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ১৮১ শিশুকে তীব্র অপুষ্টি (এসএএম) এবং ৬৫০ শিশুকে মাঝারি অপুষ্টিতে (এমএএম) শনাক্ত করা হয়। এসব শিশুর পুষ্টিগত অবস্থার উন্নয়নে বাড়ি পরিদর্শন, পুষ্টি পরামর্শ, প্রয়োজনীয় রেফারেল ও নিয়মিত ফলোআপ করা হয়েছে।
এ ছাড়া নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণে আর্থিক সহায়তা, আয়বর্ধনমূলক কার্যক্রম, পুষ্টিকর খাবার তৈরির প্রদর্শনী ও উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি এবং স্যানিটেশন বিষয়ে সচেতনতা বাড়ানো হয়।
সভায় বক্তারা বলেন,ভৌগোলিক দুর্গমতা,যোগাযোগ ব্যব স্থার সীমাবদ্ধতাও নানা প্রতিকূলতার কারণে পাহাড়ের অনেক প্রান্তিক মানুষ এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর সহযোগিতা জরুরি।

প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যৎ কার্যক্রমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, প্রকল্পের সুফল টেকসই করতে এবং দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।