রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ- আজ ২১ নভেম্বর—মহান সশস্ত্র বাহিনী দিবস। এটি কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়’বরং জাতির আত্মমর্যাদা,গৌরব,স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের দিন।দেশের স্বাধীনতাও সার্বভৌমত্ব রক্ষা,অভ্যন্তরীণশান্তি-শৃঙ্খলা বজায় রাখা,আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন এবং দুর্যোগ কালীন মানবিক সেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর—অদম্য পেশা দারিত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ (২১নভেম্বর) শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দেশ ও দেশের বাইরে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসি সিপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.শাহাদাৎ কায়েশ এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
বিবৃতিতে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রয়োজনে জীবন উৎসর্গকারী ও আত্মত্যাগী সকল বীর সদস্যকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন; যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই সুশৃঙ্খল ও সুসজ্জিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে।পাশাপাশি তাঁরা সেনা,নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যের পরিবারবর্গকেও দিবসেরশুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন,“সশস্ত্র বাহিনী দিবসে আমাদের আন্তরিক প্রত্যাশা—বাংলাদেশের সশস্ত্র বাহিনী আগামী দিনে আরও শক্তিশালী,আধুনিকও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশের উন্নয়ন,শান্তি ও সম্প্রীতির পথে তারা হোক সাধা রণ মানুষের আস্থাও নির্ভরতার অন্যতম প্রধান স্তম্ভ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা,গর্ব ও অকৃত্রিম কৃতজ্ঞতা।”

মন্তব্য করুন