দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২২ নভেম্বর ২০২৬ দুপুর সাড়ে ১২ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের পূর্বে প্রশাসনিক ভবন-১থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।

এ প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যা লয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবে দীন সিদ্দিকী; এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। এছাড়া সমাবেশে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেক নোলজি অনুষদের ডিন ড.তৌহিদুল আলাম,সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্টসহ সকল বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয় নুল আবেদীন সিদ্দিকী দেশে সাম্প্রতিক সময়ে যে অনাকা ঙ্ক্ষিত ঘটনাসমূহ ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন এবং মানুষ মানুষে যে হানাহানি অগ্নি সন্ত্রাস,নাশকতা এগুলো দেশের জন্য কোনো সফ লতা বয়ে আনে না বলে মন্তব্য করেন।

তিনি তাঁর বক্তব্যে এসমস্ত নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্ষদের কাছে এই নাশকতার পেছনে যারা রয়েছে সেসকল গোষ্ঠীকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার আহবান জানান এবং ভবিষ্যতেও এধরণের অন্যায্য নাশকতা বা এরুপ যেকোনো ধরনের ঘটনাকে সবাই এক যোগে প্রতিবাদ ও মোকাবেলা করার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করছি, ভবিষ্য তেও আমরা সবাই শিখন এবং শিক্ষণ পদ্ধতির সাথেই যুক্ত থাকাবো এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের সরকার মানবিক সমাজ প্রতিষ্ঠা, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমরা সবাই যার যার পক্ষ থেকে সেই ভূমিকা রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।বাংলাদেশ আমা দের সবার উল্লেখ করে সবাইকে একতাবদ্ধ থেকে কাজ করার জন্য তিনি আহবান জানান।ভাইস-চ্যান্সেলর মহোদয় এ র‍্যালি ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করায় সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শফিকুল ইসলাম বলেন,আমাদের দেশ শান্তিপূর্ণ একটি দেশ,যেখানে সকল শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে, বুদ্ধিবৃত্তিক সমাজ থেকে একটা প্রতিবাদ সমাবেশ আমরা আয়োজন করেছি।

এই দেশ পুনর্গঠনে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। সর্বশেষ ২০২৪এর গণঅভ্যুত্থানে অত্যন্ত স্বল্প সময়ে একটি গণতান্ত্রিক দেশে এত প্রাণহানি সভ্য সমাজে আমরা কোথাও দেখিনি। তিনি আরো বলেন, এই দেশকে বাঁচাতে হলে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে নিশ্চিহ্ন করতে হবে,সমগ্র দেশে ঐক্যবদ্ধভাবে সকল বিশ্ববিদ্যালয়ে এভাবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

তিনি এই সমাবেশ থেকে অগ্নিসংযোগ ও সহিংস কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,বিগত কয়েকদিনের যেই কর্মকাণ্ড,চোরাগোপ্তা হামলা,অনাকা ঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা একটা গণতান্ত্রিক দেশে কখনো কাম্য নয়।তিনি সরকারকে সাধারণ মানুষের দৈনন্দিন কর্ম কাণ্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্ম কাণ্ড যেনো ব্যাহত না হয় সেজন্য সরকারের প্রতি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

তিনি আরো বলেন,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা লয় ছোট একটা পরিবার;আমাদের বিশ্ববিদ্যালয়ে শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সবাই চেষ্টা করবো । বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা সবার মতা মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এমনিভাবে সরকারও চেষ্টা করছে সবার মতামতকে প্রাধান্য দিতে। কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা কেউ যাতে বিপদগামী না হই, আমাদের সচেতন থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করার চেষ্টা করতে হবে।আগামী দিনে সুন্দর, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা দেশ গড়ার জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাসহ শান্তিপূর্ণও সম্প্রীতি বজায় রাখতে এবং সুশৃঙ্খল বাংলা দেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছে, সেই গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তারই নমুনা হিসেবে রাজধানীসহ সারাদেশে যে নাশকতামূলক ও সহিংস কর্মকান্ড পরিচালিত হচ্ছে এই কর্মকান্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি।আমরা এই রাষ্ট্রের বহু উত্থান-পতন দেখেছি, আমরা এখন দেশে শান্তি চাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই,তাই আমরাএই নাশকতামূলক কর্ম কান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।বক্তারা বলেন,এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আমরা একটি সম্প্রীতির শান্তিপ্রিয় রাষ্ট্র চাই যেখানে আমরা গণতন্ত্রের চর্চা এবং শিক্ষার পরিবেশ ও অধিকার রক্ষা করতে পারবো।